ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ ১জন আটক।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২৫ জানুয়ারি ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ
  • ১৭৭ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিপিসি-৩, ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার ২৫ জানুয়ারি রাত ২.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আইয়ান ইসলাম রনি (২৫), পিতা- মোস্তাফা কামাল, সাং- আমতলি, থানা- নবীনগর, জেলা- বাহ্মণবাড়িয়াকে আটক করে। এ সময় তার হেফাজত হতে ৩৪১ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজা উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তি হতে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ খসরুল আলম।
মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ…
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন…
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি।।
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে…
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর সন্ত্রাসী হামলা।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর…
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ