
ভোরেরপত্র রিপোর্ট: -বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপ ও সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অব্যাহতির কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযোগ থাকায় গত ২৩ জুন ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জবাব চাওয়া হলেও তিনি দেননি। বরং উল্টো মারাত্মক দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার আহ্বায়ক মো. আরিফ নূরুল আমিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল ও তার অধীনস্ত সব পর্যায়ের নেতা-কর্মীদের মো. আরিফ নূরুল আমিনের সঙ্গে সব প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হলো। ২৫ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপ ও সদস্য সচিব মোল্লা সালাহউদ্দিন এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন দীলিপের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।