ভোরের পত্র

বিজয়নগরে কোটি টাকার মোবাইল ডিসপ্লেসহ মাইক্রোবাস জব্দ- একজন আটক।

  • ২ জুলাই ২০২৫, ১০:২৮ অপরাহ্ণ
  • ৫৩৬ বার দেখা হয়েছে

আব্দুল্লাহ আল হৃদয়ঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক যৌথ অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ মোবাইলের ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। এ সময় অবৈধ ডিসপ্লে পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দসহ মোঃ রাসেল (২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার (০২ জুলাই, ২০২৫) রাত ০০:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজার নেতৃত্বে বিজয়নগর থানা এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি সমন্বিত দল বিজয়নগর থানাধীন চান্দুরা ইউনিয়নের সাতগাঁও (কপালী পাড়া) এলাকায় চান্দুরা-সিঙ্গারবিল পাকা রাস্তায় অবস্থান নেয়।
অভিযানকালে একটি সিলভার রঙের নোয়াহ্ মাইক্রোবাসকে (রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-১৯-৩০১৯) থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে মাইক্রোবাসটির ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১,৬০০ (এগারো হাজার ছয়শত) পিস অবৈধ মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় চালক মোঃ রাসেলকে।
অভিযানের নেতৃত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এম এম রকীব উর রাজা জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোবাইল ফোনের যন্ত্রাংশ দেশে এনে বাজারজাত করছিল। এই বিপুল পরিমাণ অবৈধ যন্ত্রাংশ দেশের অর্থনীতি ও বৈধ ব্যবসায়ীদের জন্য হুমকিস্বরূপ।
গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে বিজয়নগর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার মূল হোতাদের আইনের আওতায় আনা হবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ খসরুল আলম।
মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ…
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন…
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি।।
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে…
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর সন্ত্রাসী হামলা।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর…
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ