ভোরের পত্র

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ‘কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান।

  • ১৩ আগস্ট ২০২৫, ৩:০১ অপরাহ্ণ
  • ১৮৯ বার দেখা হয়েছে

মুরাদ মিয়া,স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমান। ইতিমধ্যে তিনি আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং দলের দুঃসময়ে মাঠে সক্রিয় উপস্থিতি তাকে মনোনয়নের অন্যতম দাবিদার হিসেবে তুলে ধরেছে। ছাত্রদল দিয়ে রাজনৈতিক জীবন শুরু করা মাহবুবুর রহমান সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে যুবদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনে তিনি সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি ইউনিয়নে সরাসরি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। দলীয় কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং সংকটকালে পাশে দাঁড়ানোয় তিনি তৃণমূলের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

উল্লেখ্যঃ জামালগঞ্জ,ধর্মপাশা,তাহিরপুর ও মধ্যনগর উপজেলার অনেক নেতাকর্মীরা বলেন, মাহবুবুর রহমান ভাই দুঃসময়ে মাঠে ছিলেন, প্রতিটি আন্দোলনে আমাদের পাশে থেকেছেন।

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন তরং গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী যুবদল নেতা এম,গোলাম হোসেন তালুকদার বলেন,তৃণমূল বিএনপির একমাত্র ভরসার জায়গা মো. মাহবুবুর রহমান ভাই।দলের প্রতি তার নিষ্ঠা অনুকরণীয়!
যুবদল নেতা মো.গোলাম হোসেন তালুকদার আরও বলেন,তার মতো ক্লিন ইমেজের প্রার্থী আর নেই।
যুবদল কর্মী মো.মোস্তাফিজুর রাহমান আখঞ্জীসহ অনেকে জানান,মো.মাহবুবুর রহমান একজন প্রকৃত তৃণমূলবান্ধব নেতা।

তাদের প্রশংসনীয় মন্তব্যে আরও জানাযায়,এই তরুণ নেতৃত্বের প্রতীক মাহবুবুর রহমান ভাই তৃণমূলের চাওয়া।

তিনি বিগত ১৭ বছর ধরে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন। মাহবুবুর রহমান বলেন,সারাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছেন। সেই লক্ষ্যেই তৃণমূলকে সুসংগঠিত করছি। তিনি আরও বলেন,আমি রাজনীতি করি জনগণের সেবা ও অধিকার প্রতিষ্ঠার জন্য,নেতৃত্ব নয়- জনসেবাই আমার লক্ষ্য ও মুখ্য উদ্দেশ্য।

সৌজন্যেঃ
এম,গোলাম হোসেন তালুকদার,

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ ব্রম্ম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ ব্যবসায়ী প্রদীপ…
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত।
তাহিরপুরে‌ বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ কামাল হোসাইন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ সবুজ আলম।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ হাজী মোঃ…
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন‌ রফিক আহমেদ।
প্রদীপ ব্রম্মের নামে  মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
প্রদীপ ব্রম্মের নামে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও…
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
তাহিরপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে…
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত।
বিআরডিবি ব্রাহ্মণবাড়িয়ার নতুন অফিস উদ্বোধন ও জেলা সমন্বয়…