ভোরের পত্র

ধানের শীষের জয়ের লক্ষ্যে আনিসুল হকের উঠান বৈঠক

  • ১১ নভেম্বর ২০২৫, ১:১৭ অপরাহ্ণ
  • ৩৩৯ বার দেখা হয়েছে

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১
আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির দুঃসময়ে কান্ডারী (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর)আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী,সাবেক উপজেলা চেয়ারম্যান ও কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক উঠান বৈঠক করেছেন। (সোমবার ১০ নভেম্বর) বিকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজারে উঠান বৈঠকে তিনি ধানের শীষের জয়ের লক্ষ্যে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন।

বৈঠকে আনিসুল হক বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সরকার গঠনের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। বিএনপি জনগণের দল, এই নির্বাচন হবে জনগণের ভোটে সরকারের পরিবর্তনের লড়াই। এ সময় উপস্থিত স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ আনিসুল হকের প্রতি সমর্থন জানিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন।
বাদাঘাট ইউনিয়ন বিএনপি আয়োজিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নজরুল ইসলাম সিকদার এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তবারক হোসেন মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য একেএম নাসির উজ্জ্বল, ভাস্কর রায়, এমদাদুল হুদা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সংগ্রাম, বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলাল মিয়া, রইস মিয়া ও সাবেক মেম্বার নুরুল্লাহ প্রমুখ। পরিশেষে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে হযরত শাহ আরেফিন (র.) আস্তানা জিয়ারত করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।
হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।
জাতীয় সংসদে থাকছেন ব্রাক্ষণবাড়িয়ার গর্বিত কন্যা ৫জন নারী এমপি।
জাতীয় সংসদে থাকছেন ব্রাক্ষণবাড়িয়ার গর্বিত কন্যা ৫জন নারী…
সংরক্ষিত নারী আসনে  মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার চার কন্যা।
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার চার কন্যা।
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নতুন মুখ এস,এম মাহবুব মল্লিক
আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নতুন…
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস।
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি…
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে  ১০জন আহত।
বিজয়নগর উপজেলায় ফুটবল খেলায় গোল নিয়ে বিতর্কে সংঘর্ষে…
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল আহমেদ।
৯নং ওয়ার্ডবাসীর আমৃত্যু সেবক হয়ে থাকতে চান তোফায়েল…
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক জব্দ, পালাল চালক।
ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল সহ ট্রাক…