ভোরের পত্র

বিজয়নগরে অবৈধ ভাবে মাটি কাটায় ১জনের কারাদণ্ড,দুটি ভেকু জব্দ।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ১৮ ডিসেম্বর ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
  • ৩৫৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ মাটি উত্তোলনের দায়ে মোঃ আলী হাসান (৩৩), পিতা—আবদুল গনি, গ্রাম—শেমড়া’কে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ক, খ ও গ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই দণ্ডাদেশ প্রদান করেন। বুধন্তী ইউনিয়নের শেমড়া গ্রামে পরিচালিত এ অভিযানে অবৈধ কাজে ব্যবহৃত দুইটি ভেকু জব্দ করা হয়। জব্দকৃত ভেকুগুলোর মালিক আনিছ মিয়া বলে জানা গেছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়,এসময় মাটি বহনকারী একটি ট্রাক্টরের চালককে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ফসলি জমি থেকে নির্বিচারে মাটি কেটে বিভিন্ন রাস্তা ও ঘাটের ক্ষতি করে আসছিল। এতে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে এলাকার যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ক্ষত হচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত অবৈধ মাটি কাটা স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর চেনু মিয়া  প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বালকদের মধ্যে ছত্তরপুর এবং বালিকা দের মধ্যে ফতেহপুর…
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগর উপজেলা সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।
বিজয়নগরে বি-স্ট্রং প্রকল্পের আওতায় ‘সীড ভিলেজ’ প্রদর্শনীর মাঠ…
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই মানসম্মত শিক্ষার চাবিকাঠি।
মির্জাপুরে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত: সচেতনতাই…
বিজয়নগর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।
বিজয়নগর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন।
ইসলামপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
ইসলামপুরে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের…
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫০০ জন…
বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা।
বিজয়নগর উপজেলার দাউদপুর পাবলিক স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়…