
স্টাফ রিপোর্ট:-‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷।
রোববার (৮ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আনোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রুবিনা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয়, বিআরডিবি কর্মকর্তা অলি খান, মুফতী জয়নাল আবেদীন কাসেমী, শিক্ষক জিল্লুর রহমান, হাফিজ মাস্টার ও সামিরুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজয়নগর প্রেসক্লাবের অর্থবিষয়ক সম্পাদক শাজাহান সরকারসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সমবায় কার্যক্রমের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা সম্ভব। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়।
বক্তারা সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমবায়ের মূল চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।