ভোরের পত্র

বিজয়নগরে ফসলি জমির মাটি কাটার অভিযোগ, টানা অভিযানে মাদক ও বালু মহাল আইনে সাজা-জরিমানা।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ১৯ নভেম্বর ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
  • ৪৪ বার দেখা হয়েছে

এইচ,এম,জহিরুল ইসলাম:-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় টানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান। সাম্প্রতিক এসব অভিযানে অবৈধ বালু মহাল ও মাটি উত্তোলন এবং মাদকের বিরুদ্ধে পৃথকভাবে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর, ৩০ অক্টোবর, ১২ নভেম্বর ও ১৮ নভেম্বর বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অভিযান চালিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া গত ৪ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে একটি চক্র ফসলি জমি ও সংলগ্ন এলাকা থেকে মাটি কেটে নিচ্ছে। এতে একদিকে যেমন কৃষিজমি কমছে, তেমনি গ্রামীণ সড়ক ও পরিবেশের ক্ষতি হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত।
বিজয়নগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস অনুষ্ঠিত।
জাপানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিজয়নগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।
জাপানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিজয়নগরে বিএনপির বিক্ষোভ…
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন ও দুর্গাপূজার প্রস্তুতি…
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগরে নানা আয়োজনে ‘অপরাধ সংবাদ’-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে স্কুলশিক্ষিকার মামলায় স্কুলশিক্ষক স্বামীর বিরুদ্ধে গ্রেফতারী…