ভোরের পত্র

বিজয় নগরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ ২জন আটক।

  • ৭ আগস্ট ২০২২, ৫:০২ অপরাহ্ণ
  • ৪২৯ বার দেখা হয়েছে

মেহেজাবিন রাজ দিনাঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গোপন সংবাদের ভিত্তিতে,বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদের নির্দেশে,বিশেষ অভিযানে,৪০কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে মাদকসহ চোরাকারবারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা।

শনিবার (৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
রোববার (৭ আগস্ট) সকালে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ নিশ্চিত করেছেন।
আটকরা হলেন— উপজেলার জালালপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে রিপন মিয়া (২১) ও সাতগাঁও গ্রামের আবু লালের ছেলে দুলাল (৪৫)।

ওসি রাজু আহমেদ জানান,এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক চোরাকারবারে জড়িত অন্যান্য অপরাধীদের আটক করতে অভিযান অব্যাহত আছে।বিজয়নগরের সকল মাদক ব্যবসায়ী দের দ্রত আইনের আওতায় আনা হবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগর উপজেলায় ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটের ১ মাসের কারাদণ্ড।
বিজয়নগর উপজেলায় ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় বখাটের ১ মাসের…
চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার নিজস্ব উদ্যোগে রাস্তা মেরামত।
চান্দুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার মিয়ার…
বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা আটক।
বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা…
বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে বিআরডিবিভুক্ত কেন্দ্রীয় সমবায় সমিতির ১২তম বার্ষিক সাধারণ…
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির আহবায়কের সংবাদ সম্মেলন।
বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ রাখার দাবিতে উপজেলা বিএনপির আহবায়কের…
বিজয়নগরে দোকাননের সামনে ময়লা-আবর্জনা রাখায় দোকান মালিকদের মোবাইল কোর্টে জরিমানা।
বিজয়নগরে দোকাননের সামনে ময়লা-আবর্জনা রাখায় দোকান মালিকদের মোবাইল…