ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া সরাইলে মৃত বীর মুক্তিযোদ্ধা পিতার ওয়ারিশ সনদ জাল করার অভিযোগ।

  • ৩০ ডিসেম্বর ২০২২, ৭:৩১ অপরাহ্ণ
  • ১৮৮ বার দেখা হয়েছে

সরাইলে মৃত বীর মুক্তিযোদ্ধা পিতার বৈধ ওয়ারিশ সঠিক তথ্য গোপন করে ডিজিটাল সনদ গ্রহণ ও প্রকৃত ওয়ারিশকে ভাতা সহ সকল সুযোগ-সুবিধা হইতে বঞ্চিত করার প্রতারণার  অভিযোগ উঠছে ।

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নিজ সরাইল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া,র ওয়ারিশ ৪ ছেলে (১) শাজাহান মিয়া (২) আরমান মিয়া (৩)আজাহার মিয়া (৪)রাকিব মিয়া। বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়ার মৃত্যুর পর হইতে এ পর্যন্ত পিতার ওয়ারির সূত্রে ৪ ভাই সমান বন্টনে মৃত বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়ার যাবতীয় সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা ৪ ভাই ভোগ করে আসছিল । এতে করে কারো বিরুদ্ধে কারোর কোন অভিযোগ ছিল না। ১৭ই অক্টোবর ২০২২ ইং, একজন ওয়ারিশ আজহার মিয়া মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা পিতার বৈধ ওয়ারিশ সঠিক তথ্য গোপন করে মিথ্যা ওয়ারিশ মাধ্যমে ডিজিটাল সনদ গ্রহণ ও প্রকৃত ওয়ারিশকে ভাতা সহ সকল সুযোগ সুবিধা হইতে বঞ্চিত করার প্রতারণার বিরুদ্ধে অভিযোগ উঠছে ।

 

সূত্রে জানা যায়,বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ সোহরাব মিয়ার বৈধ দুই স্ত্রী ছিলেন। ১ম স্ত্রীর ২ (দুই) পুত্র ও ২য় স্ত্রীর ০২ (দুই) পুত্র সহ মোট চার পুত্র বৈধ ওয়ারিশ রাখিয়া মৃত্যুবরণ করেন । তাহাদের দুই পক্ষের মধ্যে উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটির অনুমোদন ও মঞ্জুরি সাপেক্ষে রাকিব মিয়া একক ভাবে ভাতা উত্তলন করিয়া সমহারে সকল ওয়ারিশকে বন্টন করিয়া সুষ্ঠুভাবে ভোগ করছে। কিন্তু ইহাতে ১ম পক্ষের ওয়ারিশগনের মধ্যে অসন্তোষ দেখা দিলে কোর্ট এর নোটারী এফিডেভিড এর মাধ্যমে উভয় পক্ষের মধ্যে ৫০% সমহারে বণ্টন হয়। ১ম পক্ষের আরমান মিয়া রাকিব মিয়া’র নিকট হইতে তাহাদের প্রাপ্য অর্ধাংশ ভাতা বুঝিয়া নিয়াছে। এরপর হইতে তাহারা সমান অর্ধেক হারে দুই পক্ষ ভাতা পাইয়া আসেতেছিল।

. ইতিমধ্যে (২য় পক্ষের) ওয়ারিশ রাকিব মিয়া’র ভাই আজহার মিয়া’র মৃত্যু হইলে, রাকিব মিয়া ২য় পক্ষ একক ভাবে পিতার সম্মানী ভাতার অর্ধেক অংশের মালিক বা প্রাপ্য হয়। ইহাতে পিতার ১ম পক্ষের ওয়ারিশদ্ধয় ঈর্ষান্বিত হইয়া রাকিব মিয়া কে পিতার ওয়ারিশ হইতে বঞ্চিত করার কু-মতলবে রাকিব মিয়া তাহার পিতার বৈধ ওয়ারিশ নয়। ন্যাক্কার জনক অপবাদ উত্থাপন করিয়া,রাকিব মিয়া কে বাদ দিয়া মিথ্যা ওয়ারিশ বানাইয়া রাকিব মিয়ার অজান্তে ও অজ্ঞাতে রাকিব মিয়া’র পিতার ডিজিটাল সনদ আত্মস্যাৎ করিয়াছে। এ অবস্থায় রাকিব মিয়া তাহার পিতার বৈধ ওয়ারিশ হইয়া সম্মানি ভাতা হইতে বঞ্চিত সহ ভবিষ্যতে রাকিব মিয়া’র সন্তানগন ও মুক্তিযোদ্ধাদের জন্য সরকার ঘোষিত সকল সুযোগ সুবিধা হইতে চিরবঞ্চিত করার উপক্রম হইছে।

. সুবিনীত আরজে এহেন জঘন্য চক্রান্তকারী ও অসদোপায় অবলম্বনকারী রাকিব মিয়া’র পিতার ১ম পক্ষের ওয়ারিশদ্ধয় কে তলব করতঃ তাহার পিতার ডিজিটাল সদনপত্রে রাকিব মিয়া’র অধিকার রক্ষা করিতে ও তাহাদের জঘন্য প্রতারণার প্রতিকার সহ উপজেলা নির্বাহী অফিসার সরাইল ব্রাহ্মণবাড়িয়া নিকট ২৭শে ডিসেম্বর ২০২২ইং সদয় সুবিচারের জন্য রাকিব মিয়া প্রার্থনা করে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও ল্যারী অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও…
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক…
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ…
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন…