ভোরের পত্র

টাঙ্গাইলের মধুপুরে স্হাপিত হচ্ছে পুলিশের চেকপোস্ট

  • ১৫ এপ্রিল ২০২৩, ৯:৩৮ অপরাহ্ণ
  • ২৩৭ বার দেখা হয়েছে

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
মহাসড়কে ডাকাতি রোধ ও যাত্রিদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য রক্তিপাড়া-নরকোনার মধ্যবর্তী স্থানে চেকপোস্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। টাঙ্গাইলের পুলিশ প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিনবিপিএম।
জানা যায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী থেকে মধুপুর পৌরশহরের নরকোনা পর্যন্ত ফাঁকা জায়াগাগুলোতে মাঝে মধ্যেই ডাকাতি সংঘটিত হয়ে থাকে। ওই ডাকাতি রোধ করার জন্য চেকপোস্ট স্থাপনের উদ্যোগ নেয় জেলা পুলিশ। শনিবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন, সহকারি পুলিশ সুপার (মধুপুর সার্কেল) ফারহানা আফরোজ জেমি, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজনছরোয়ার আলম খান আবু, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম, পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন প্রমূখ।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি।।
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে…
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর সন্ত্রাসী হামলা।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর…
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিজয়নগরে কোটি টাকার মোবাইল ডিসপ্লেসহ মাইক্রোবাস জব্দ- একজন আটক।
বিজয়নগরে কোটি টাকার মোবাইল ডিসপ্লেসহ মাইক্রোবাস জব্দ- একজন…
চান্দুরা চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো মুন্না একাদশ
চান্দুরা চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো মুন্না একাদশ
তাহিরপুর উপজেলাসহ ৯নং ওয়ার্ডবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,সাফাকুল ইসলাম আফজাল।
তাহিরপুর উপজেলাসহ ৯নং ওয়ার্ডবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন,সাফাকুল ইসলাম…