ভোরের পত্র

বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

  • ১৪ জুলাই ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ
  • ৫৯৮ বার দেখা হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১৪৫ বোতল ভারতীয় স্কপ সিরাপসহ মো. রকিব প্রকাশ রাকিব মিয়া (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই, ২০২৫) সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রকিব ওই গ্রামের মো. জনাব আলীর ছেলে।
বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে এসআই মাহবুব আলম সরকার ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অভিযানকালে রকিবের মাটির বসতঘরের শয়নকক্ষে তল্লাশি করে ১৪৫ বোতল স্কপ সিরাপ উদ্ধার করা হয়। এসময় রকিবকে আটক করা হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার এফআইআর নম্বর ২২ এবং জিআর নম্বর ২৬৮।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ খসরুল আলম।
মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ…
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন…
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি।।
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে…
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর সন্ত্রাসী হামলা।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর…
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিজয়নগরে কোটি টাকার মোবাইল ডিসপ্লেসহ মাইক্রোবাস জব্দ- একজন আটক।
বিজয়নগরে কোটি টাকার মোবাইল ডিসপ্লেসহ মাইক্রোবাস জব্দ- একজন…