এইচ,এম,জহিরুল ইসলাম;- ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলার ১৭১পিছ ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজয়নগর থানার পুলিশ।
বিজয়নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রোশন আলীর নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে ১৫মার্চ দুপুর ১টায় বিজয়নগর উপজেলা বিষ্ণু পুর ইউনিয়ন,ছতুরপুর এলাকা চার রাস্তার মোড়ে এস আই নুরুন্নবী সঙ্গীয় ফোর্স নিয়ে জাহাঙ্গীর ৪০,কে তল্লাশী করে ,তাহার নিকট হতে ১৭১পিচ,ইয়াবা উদ্দার করেন।
আটককৃত আসামী, মোঃ জাহাঙ্গীর (৪০) খুলনা জেলার খালিশ পূর থানার আলম নগর গ্রামের মোঃ আলীর ছেলে।
এবিষয়ে বিজয় নগর থানার ওসি মোঃরওশন আলী জানান,ইয়াবাসহ ১জন কে আটক করা হইয়েছে।বিজয় নগর উপজেলার সকল মাদক ব্যবসায়ী কে আইনের আওতায় আনা হবে।