ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় ৩জন মটোরসাইকেল আরোহী নিহত।

  • ২০ জানুয়ারি ২০২২, ১:১৯ অপরাহ্ণ
  • ৭৩০ বার দেখা হয়েছে

মেহেজাবিন রাজ দিনাঃ-
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় ৩জন মটোরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে ব্রাক্ষনবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি শাহজালাল মিয়া।

নিহতরা হলেন উপজেলার বিরপাশা গ্রামের আলফাজ মিয়ার ছেলে দশম শ্রেনীর ছাত্র অন্তর মিয়া (১৬) ও কেনা গ্রামের নান্নু মিয়ার ছেলে রবিউল (১৬) এবং মাতু মিয়ার ছেলে আনন্দ মিয়া (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে ব্রাহ্মণবাড়িয়া গামী ট্রাক ও মাধবপুর গামী মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাক চাপায় মটোরসাইকেলের আরোহী অন্তর মিয়া ও রবিউল নামের দুই জন ঘটনাস্থলেই নিহত হন এবং আনন্দ মিয়া নামের এক জন গুরুতর আহত হয়। আহত আনন্দ মিয়াকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মুমুর্ষ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

ওসি শাহজালাল মিয়া জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ খসরুল আলম।
মহান মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মোঃ…
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার।
শ্রীপুর উত্তর ইউনিয়নে জনতার সেবক হয়ে দায়িত্ব পালন…
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি।।
বিজয়নগর উপজেলার পাচগাঁও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে…
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর সন্ত্রাসী হামলা।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ’র ওপর…
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো.মাহবুবুর রহমান।
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
বিজয়নগরে ১৪৫ বোতল স্কপ সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ