
স্টাফ রিপোর্ট :- ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর হাই স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে,১৫/১১/২০২৫ ইং,শনিবার,বিকাল ৪টায়, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে জনসভার আয়োজন করা হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাক্ষণবাড়িয়া (সদর-বিজয়নগর)৩ আসনের বিএনপির মনোনিত এমপি প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি গনমানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসাইন আহমেদ,সঞ্চালনায় করেন,বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস।
সভায় বক্তব্য রাখেন:- ,সাবেক মেয়র কচি মোল্লা,জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি এডভোকেট শফিকুর রহমান,সহ সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার খোকন,সহ সভাপতি এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলী আজম,যুগ্ন সম্পাদক মমিনুল হক,সাবেক যুবদলের আহবায়ক,মনির হোসেন,জেলা শ্রমিক দলের সভাপতি মোস্তফা,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল হুদা সরকার,সদস্য ইদ্রিস, বিজয়নগর বিএনপির সভাপতি জমির হোসেন,সাধারণ সম্পাদক,ইমাম হোসেন,শাহ আলম,অলি উল্লাহ,বাবুল, সহ জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা,
প্রধান অতিথি বক্তব্যে জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন আমরা জনগণের ভোট চুরি করে ক্ষমতায় যেতে চাই না,সবার ভোটে ক্ষমতায় যেতে চাই,সবাই ভোট কেন্দ্রে যাবেন,শান্তিতে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন,নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন,সবাই জনসাধারণের সাথে ভালো ব্যবহার করবেন,কোন অপরাধী দুর্নীতিবাজ মাদক ব্যবসায়ীদের বিএনপিতে জায়গা দেওয়া হবে না,সুযোগ পেলে জনগন অন্যায়ের জবাব দিতে জানে,তাই সমাজের সকল অন্যায় অপরাধ মুলক কাজ থেকে বিরত থাকতে হবে,
“জনগণের ভালোবাসাই আমার শক্তি। ইনশাআল্লাহ, এই ভালোবাসাকে শক্তিতে রূপান্তর করে জনগণের অধিকার ফিরিয়ে আনবো। জনগন যাকে নির্বাচিত করবে আমরা তাকে মেনে নিবো। একটি নির্বাচিত সরকারের মাধ্যমে গণতন্ত্র মুক্তি পাবে।ফিরে আসবে স্বাধীনতা।