ভোরের পত্র

বিজনগরে র‌্যাবের অভিযানে ৬২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক।

  • ২ জুলাই ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ণ
  • ১৩৩ বার দেখা হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজনগর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯ এর সদস্যরা। মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে উপজেলার হরষপুর ইউনিয়নের সোনামুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সোনামুড়া এলাকার একটি পাকা রাস্তার ওপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৪ ব্যক্তি ৫টি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হয়, তবে অপর দুইজন পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৬২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার মজলিশপুর এলাকার মো. ফারুক (২৫) এবং মো. রুবেল মিয়া (৩০)।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…