ভোরের পত্র

বিজয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন: দেশি মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ার আহ্বান

আব্দুল্লাহ আল হৃদয়
  • ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ অপরাহ্ণ
  • ২৫৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।
কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে বিজয়নগর উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সায়মন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুল কবির, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা দবীর আহমেদ ভূইয়া এবং লিটন দেব।
আলোচনা সভায় বক্তারা দেশীয় মাছের অস্তিত্ব রক্ষায় অভয়াশ্রমের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। মাছের অভয়াশ্রম রক্ষা, সঠিক ব্যবস্থাপনা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জাতীয় মৎস্য সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তারা মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, দেশব্যাপী ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হচ্ছে। এ উপলক্ষে বিজয়নগর উপজেলায় সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্যচাষিদের নিয়ে মতবিনিময় সভা এবং সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…