ভোরের পত্র

নবাগত জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ৭ এপ্রিল ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
  • ৯৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :- ব্রাহ্মণবাড়িয়ার নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদের পরিচিতি ও মতবিনিময় সভা বিজয়নগর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় বিজয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সখিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এ কে ফজলুল হক।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মহসিন আহমেদ ভূঁইয়া, এডভোকেট ইমাম হোসেন, জাকির হোসেন শাহ আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার দবির আহমেদ ভূঁইয়া, বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলার প্রধান সমস্যা হিসেবে মাদক নির্মূল, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা বন্ধ করা এবং সিএনজি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। একই সাথে তারা নবাগত জেলা প্রশাসককে বিজয়নগরে আগমনে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ উপজেলার সমস্যাগুলো সমাধানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন এবং মাদক ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।
উক্ত সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…