ভোরের পত্র

বিজয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ৩১ মে ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
  • ৩৫ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুর ১২টায় উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, আলহাজ মিজানুর রহমান, মাঈনুল ইসলাম চপল, শামীম মোল্লা এবং জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য গিয়াসউদ্দিন মুন্সি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ইমাম হোসেন, জাকির হোসেন শাহ আলম, বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলাম, হামদু মিয়া, ডা. রফিকুল ইসলাম, রাস্টু সরকার, আব্দুল মান্নান, আজিজুল হক বাবুল, মাহবুবুল আলম, আব্দুল কাইয়ুম রাস্টু, আলী ইমরান, এনাম খাঁ, মজিবুর রহমান, হোসাইন, রায়হান উদ্দিন, সজল মিয়া, খাইরুল হাসান, শফিক রায়হান শ্রাবন, শাহীন মিয়া, নুর মোহাম্মদ আরাফাত জাহাঙ্গীর, রুবেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক অবিস্মরণীয় নেতা। তিনি দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজকের এই খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি তারই একটি অংশ। আমরা চাই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল জনগণের ক্ষমতায়ন এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। তাঁর শাহাদাৎবার্ষিকীতে আমরা শুধু তাঁকে স্মরণই করছি না, বরং তাঁর আদর্শ বাস্তবায়নের অঙ্গীকারও করছি। বিএনপি সবসময় জনগণের দল এবং মানুষের সুখ-দুঃখে পাশে ছিল, আছে এবং থাকবে।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের সংবাদ সম্মেলনে।
বিজয়নগরে হেফাজত নেতার ব্যক্তিগত ভিডিও প্রকাশের ঘটনায় হেফাজতের…
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ।
বিজয়নগরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিআরডিবি’র পল্লী উদ্যোক্তা ঋণ…
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও র‍্যালি অনুষ্ঠিত।
বিজয়নগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন…
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।
বিজয়নগ‌রে গ্রাম আদালত সম্প‌র্কে ব‌্যাপক জনস‌চেতনতা বৃ‌দ্ধি‌তে কর্মশালা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ ভেঙে দিল দুর্বৃত্তরা।
বিজয়নগরে রাতের আঁধারে বাবলু মিয়ার ১২টি কাঁঠাল গাছ…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী সমাবেশ।