
আবদুল্লাহ আল হ্নদয়ঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার, বিষ্ণুপুর ইউনিয়নের বক্তারমোড়া গ্রামের জামে মসজিদ ও নুরুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে থেকে ৪৫০ বোতল স্কপ সিরাপ এবং ১২ কেজি গাজা সহ নুরুল হক ভূইয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। ০২/০৫/২০২৫ ইং তারিখ বেলা ২টা৩০মিনিটে, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের দিকনির্দেশনায় এস আই নাফিজুল ইসলাম,এস আই মশিউর রহমান, এ এস আই হাসান মাহমুদ আবেদীন, সঙ্গীয় পোর্স নিয়ে, মাূকদ বিরোধী অভিযান চালিয়ে, ৪৫০ বোতল স্কপ সিরাপ, ১২ কেজি গাজা ও ১৬০ সি সি পুরাতন এ্যাপাসি একটি মোটরসাইকেলসহ একই উপজেলার, পত্তন ইউনিয়নের নওয়া গাও গ্রামের মৃত্যু রোকন উদ্দিনের ছেলে নুরুল হক ভূইয়াকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ । উক্ত বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, তার বিরুদ্দ্বে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।