ভোরের পত্র

বিজয়নগর ইছাপুরা ইউনিয়নে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

  • ২৯ অক্টোবর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ
  • ৪৮১ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর মোড়ে যুবদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ২০২৫ ইং) মঙ্গলবার সন্ধ্যায় বিজয়নগর প্রেসক্লাব সংলগ্ন অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইছাপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি নুর মোহাম্মদ আরাফাত। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলার বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জীবন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম, যুবদল নেতা ফয়সাল ও মুন্নাসহ স্থানীয় যুবদলের নেতা-কর্মীবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইছাপুরা ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা ইকবাল হোসেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা বলেন, যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদযাপন নয়—এটি গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতি নবায়নকৃত অঙ্গীকারের দিন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…