ভোরের পত্র

বিজয়নগর প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ৬ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ
  • ১৭৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-৬ই সেপ্টেম্বর শনিবার সারাদেশের ন্যায় বিজয়নগর উপজেলা আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে আজ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে হাজার হাজার ধর্মপ্রাণ সুন্নি জনতা অংশগ্রহণ করেন।
শনিবার সকাল ১০টায় উপজেলার চম্পকনগর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”, “নারায়ে রেসালাত, ইয়া রাসুলুল্লাহ” স্লোগানে মুখরিত শোভাযাত্রাটি চান্দুরা-ঢাকা সিলেট হাইওয়ে রোডে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পতাকা বহন করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দৌলত বাড়ির পীর নাঈম উদ্দিন আহমেদ এবং চান্দুরা পাক দরবার শরীফের পীর আখতারুজ্জামান সিদ্দিকী। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর বিশদ আলোচনা করেন। তাঁরা বলেন, মহানবী (সা.) মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এক অনন্য রহমত ও পথপ্রদর্শক। তাঁর আদর্শ অনুসরণ করে আমরা ইহকাল ও পরকালে শান্তি লাভ করতে পারি।
বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের সুন্নি জনতা এবং হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিজয়নগর উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মিলাদ মাহফিল, দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়। মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এই দিনে প্রিয়নবীর আগমন ও তাঁর শিক্ষার তাৎপর্য তুলে ধরা হয়, যা মুসলিম সমাজে ঐক্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:শহিদুল ইসলাম জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি নিয়ে দু গ্রুপের মাঝে সংঘর্ষের আশঙ্কা ছিল আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…