ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে ছুরিকাঘাতে যুবক নিহত, ঘাতক ২জন আটক

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২ এপ্রিল ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ
  • ১৫৪ বার দেখা হয়েছে

ভোরেরপত্র রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় পূর্ব শত্রুতায় কথা কাটাকাটির জেরে ঘাতকের ছুরির আঘাতে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর জামে মসজিদের সামনে আনু মিয়ার ছেলে তৌফিক মিয়া (২৫) নামে যুবক নিহত হয়েছেন।

২রা এপ্রিল দুপুর সাড়ে বারোটায় উপজেলার আদমপুর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

ঘাতক আল আমিন শিপন (২২) উপজেলার হরষপুর ইউনিয়নের সুনামুড়া গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক আল আমিন এর পিতা জাকির হোসেন গত এক বছর আগে কলহের জেরে মৃত্যুবরণ করেন। উক্ত মৃত্যুতে মামলা হয় এবং আসামির বাড়িঘর লুটপাট হওয়ার পর, সম্পর্কে আল আমিনের ফুফা ও তৌফিক মিয়ার চাচা লুটপাটের মামলার সাক্ষী হওয়াতে উভয়পক্ষ উথ পেতে থাকতো। ঘাতক আল আমিন উপজেলায় বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রেতা। ঘটনার সময় নিহত তৌফিক মিয়ার চাচার সাথে আল আমিনের কথা কাটাকাটি হলে এক পর্যায়ে নিহত তৌফিক চাচার পক্ষ নেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তৌফিককে ছুরি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলে তৌফিকের অবস্থা বেগতিক দেখলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ায় পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলী জানান, উভয় পক্ষ আত্মীয়তার সম্পর্ক, পুরাতন মার্ডার মামলায় লুটপাটের সাক্ষী হওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ছুরির আঘাতে তৌফিকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ঘাতক আল আমিনকে গ্রেফতার করা হয় ও পিকআপ ভ্যানে থাকা সহযোগী রাসেলকে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…