ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে ভারতীয় মাদক সহ ২জন আটক।

  • ৭ মার্চ ২০২২, ৮:৫১ অপরাহ্ণ
  • ২৬৪ বার দেখা হয়েছে

মেহেজাবিন রাজ দিনাঃ-
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের হরষপুর-মির্জাপুর রোড দিয়ে ভারতীয় মাদক পাচারের সময় গোপন সংবাদ পেয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান এর নির্দেশনায় বিজয়নগর থানায় কর্মরত এএসআই মিল্টন রক্ষিত সঙ্গীয় ফোর্সের নিয়ে হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের অলি আহাদের বাড়ির পশ্চিম পাশে রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইজন পাচারকারীকে গ্রেফতারসহ ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল উদ্ধার করেন। ৭ই মার্চ ভোর রাত সাড়ে চারটার দিকে মোটরসাইকেল করে বহন করে যাবার সময় উল্লেখিত স্থান থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হল, ভৈরব পৌরসভা ১২ নং ওয়ার্ডের মৃত তাজুল ইসলামের ছেলে সৌরভ আহাম্মেদতপন (২১) ও মৃত হাসিম মিয়ার ছেলে আসিফ মিয়া রাজু (২০)। আসামীদের স্বীকারোক্তি মতে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রামের মৃত মাহফুজ মিয়ার ছেলে ফারুক মিয়ার (৩৫) কাছ থেকে এই গাঁজা কিনে আনায় তাকেও এজাহারে আসামী করা হয়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান জানান, গোপন সংবাদে খবর পেয়ে বিজয়নগর থানার এএসআই মিল্টন রক্ষিত সঙ্গীয় ফোর্সের নিয়ে হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের অলি আহাদের বাড়ির পশ্চিম পাশে রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুইজন আসামীকে গ্রেফতারসহ ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেল উদ্ধার করেন। এই সংক্রান্তে বিজয়নগর থানায় মাদকদ্রব্য আইনে আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…