ভোরের পত্র

বিজয়নগর উপজেলা কৃষি অফিসার শাব্বির আহমেদের বিরুদ্ধে অনিয়ম,দুর্নীতির অভিযোগ।

  • ৫ এপ্রিল ২০২৪, ৯:৫৬ অপরাহ্ণ
  • ১৩৪ বার দেখা হয়েছে

এইচ,এম,জহিরুল ইসলাম :-ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা কৃষি অফিসার শাব্বির আহমেদ বিজয়নগর যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম,দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও সঠিক তথ্য গোপন করে আসছে দীর্ঘদিন যাবত । এমনই অভিযোগ উঠছে তাহার বিরুদ্ধে ।

.    তথ্য সূত্রে জানা যায়,সাংবাদিক ওমর, ২/৩ জন সহকর্মী নিয়ে ২/৩ দফা বিজয়নগর উপজেলা কৃষি অফিসে,কৃষি অফিসার শাব্বির আহমেদের সাথে দেখা করে,বিভিন্ন অনিয়ম দুর্নীতির তথ্য চাইলে,শাব্বির আহমেদ তথ্য দিতে রাজি হয় নি,গড়িমসি করে। সাব্বির আহমেদ শেষ দিনে সাংবাদিকদের কে বলেন, এভাবে আপনাকে তথ্য দেওয়া যাবে না । তথ্যের জন্য আপনি আবেদন করেন । আমরা আপনাকে তথ্য দিব ।

.    পরবর্তীতে ১৬ই নভেম্বর ২০২৩ইং ফরম ক তথ্য প্রাপ্তির আবেদন [তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালার বিধি-৩ দ্রষ্টব্য ]
বিধান মতে বিজয়নগর উপজেলার সকল ইউনিয়নের ২০২২~২০২৩ ইং সনের সার বীজ প্রদানের, প্রশিক্ষণ প্রদানের, সরকারি টাকা জনস্বার্থে কি কি কাজে ব্যয় হয়েছে। তথ্য প্রাপ্তির আবেদন করেন, জাতীয় দৈনিক অগ্নি শিখা পত্রিকার সিলেট-চট্টগ্রাম বিভাগীয় ব্যূরোচীফ সাংবাদিক মোঃ আবদুর রহমান খান (ওমর)।

.   তথ্য প্রাপ্তির আবেদনের পর বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে,তালবাহানা করে কালক্ষেপণ করে । আবেদনের পর থেকে ৩ মাস অতিবাহিত হলেও তথ্য-উপাত্ত জানানো হয় নি সাংবাদিককে । এরই মধ্যে বিভিন্ন জন কে দিয়ে কয়েক দফা চেষ্টা চালিয়েছে, তথ্য-উপাত্ত না দিয়ে, সাংবাদিককে মেনেজ করার জন্য । সাংবাদিক ওমর , কোন মতেই তথ্য ছাড়া মানতে নারাজ ।

.     উক্ত বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক, নামের আধি অক্ষর “গ” মিডিয়া প্রতিনিধিকে বলেন, বিজয়নগর উপজেলা কৃষি অফিসে শাব্বির আহমেদ কৃষি কর্মকর্তা এর নেতৃত্বে তাহার দায়িত্ব পালন সময়কালীন স্বেচ্ছাচারিতায় সরকারি বিধি বহির্ভূত সার বীজ প্রদান, ভর্তুকি টাকা প্রদান,বিভিন্ন প্রশিক্ষণের নামে টাকা আত্মসাৎ সহ সরকারি টাকা যথার্থ ভাবে ব্যবহৃত হয় নি । সঠিক তদন্ত-পূর্বক শাব্বির আহমেদ এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন ।

.   সুশীল সমাজ মনে করে,সাংবাদিক লিখিত ভাবে তথ্য আইনে তথ্য চাইলেও সাংবাদিককে তথ্য দেওয়া হয়নি । মনে হয় নিশ্চয়ই বড় ধরনের দুর্নীতি আছে । সঠিক তথ্য যাচাই-বাছাই করে কৃষি কর্মকর্তা শাব্বির আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…