ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের দখল নিয়ে সংঘর্ষ, একজনের কব্জি বিচ্ছিন্নসহ আহত ৬

  • ২২ জুন ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
  • ৮২ বার দেখা হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রেলওয়ের একটি পুকুরের দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়া নামে এক ব্যক্তির বাম হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় উভয় পক্ষের মোট ৬ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রবিবার (২২ জুন) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকার চানপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চানপুর গ্রামের একটি রেলওয়ে মালিকানাধীন পুকুরের লিজ ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের ইদ্রিস মিয়া এবং ইছাম উদ্দিনের মধ্যে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষই পুকুরটি নিজেদের বলে দাবি করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এরই জের ধরে রবিবার দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের রেললাইনের ওপর সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস মিয়ার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার ছেলে মেহেদী এবং তার পক্ষের হুমায়ুন কবিরও গুরুতর আহত হন। অপরদিকে, প্রতিপক্ষের ইছাম উদ্দিন, তার স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে আমিনুল ইসলামও আহত হয়েছেন।
খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত ইদ্রিস মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, “রেলওয়ের পুকুরের দখল নিয়ে সংঘর্ষে একজনের কব্জি বিচ্ছিন্নসহ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন।
বিজয়নগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম…
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত।
বিজয়নগর মডেল মসজিদে জুমার নামাজ শেষে খালেদা জিয়ার…
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় বিজয় দিবসের প্রস্তুতি ও মতবিনিময় সভা…
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা…
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।
বিজয়নগরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল…
হারানো বিজ্ঞপ্তি
হারানো বিজ্ঞপ্তি
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে জয় করবে,আমরা তাকে মেনে নিবো:ইঞ্জিনিয়ার শ্যামল।
দুর্নীতিবাজের জায়গা বিএনপিতে হবে না,জনগন ভোট দিয়ে যাকে…
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল গ্রামীণ ব্যাংক।
বিজয়নগর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের পেট্রোলের আগুনে পুড়ল…