ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে কম্পিউটার ল্যাব উদ্বোধন

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ
  • ৬১৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মিরাসানী পলিটেকনিক একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে স্থাপিত কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে একাডেমি মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
মিরাসানী পলিটেকনিক একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া মিন্টু সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি এবিএম মমিনুল হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, সদর উপজেলা বিএনপির সভাপতি এড তরিকুল ইসলাম রুমা, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে গড়ে তুলবে। তারা শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার আহ্বান জানান।শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন,বহির বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই,এবং মুঠোফোন ব্যাবহার মাত্রা কমিয়ে পড়াশোনায় মনোযোগী হতে বলেন!

এর আগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত, ৩১দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সিঙ্গারবীল বাজারের
বিভিন্ন হাট বাজারে, মসজিদ, মাদ্রাসায়, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

 

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…