ভোরের পত্র

হরষপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আব্দুল্লাহ আল হৃদয়
  • ২ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
  • ৩২৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ এশা হরষপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পাইকপাড়া বাজারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হরষপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কারানির্যাতিত নেতা সালাউদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
মাহফিলে উপস্থিত থেকে বেগম জিয়ার সুস্থতা কামনায় ও মোনাজাতে অংশ নেন বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য এইচ এম জহিরুল ইসলাম, হরষপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদির, এবং আক্তার হোসেন যুবদল নেতা কাসেম কিবরিয়া।
যুবদলের এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন হরষপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সফিক মিয়া, সহ-সভাপতি ওমর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিক সরকার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এবাদুল এবং যুবদল নেতা মোঃ দুলাল মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন হরষপুর ইউনিয়নের সাবেক যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, সাবেক ছাত্রনেতা তাইবুর রহমান তুহিন, বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা ফেরদৌস, হরষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী বাবুল মিয়া, এবং ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শ্যামল সরদার।
দোয়া মাহফিলে যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা ছাত্রদল নেতা সোহেল মুন্সী, সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মিজান, এবং সদস্য মফিজ, মুক্তার, সিরাজুল ইসলাম চৌধুরী, সবুজ ও সুমন প্রমুখ।
মাহফিলের শেষ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। একইসাথে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…