ভোরের পত্র

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

  • ২৪ আগস্ট ২০২৩, ১০:৪৩ অপরাহ্ণ
  • ১৪২ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি :নওগাঁ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনার উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন এসেছে। গ্রামীণ নারীদের অর্থনৈতিক মর্যাদা বাড়ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।বৃহষ্পতিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁস, হাঁসের ঘর, খাবার ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।খাদ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। সরকারের বাস্তবমুখী কার্যক্রমের ফলে বাংলাদেশ এখন বিভিন্ন ক্ষেত্রে সাবলম্বী হয়েছে। অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন আজ আলোকিত। তারা আর পিছিয়ে নেই। তারা উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত । এটাই শেখ হাসিনার বাংলাদেশ -বঙ্গবন্ধুর বাংলাদেশ। সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী কর্মসংস্থানের ওপর জোর দিয়েছেন। সকারী সহযোগিতায় গ্রামীণ নারীরাও এখন বিভিন্ন আয়বর্ধক কাজে যুক্ত হয়ে নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন করছেন।ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতেৃত্বে দেশ উন্নয়নের অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। এই গতি কেউ থামাতে পারবেনা। আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার আহবান জানান তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ , মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ,সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলী। অনুষ্ঠানে ৩৩২ জন নৃগোষ্ঠির সদস্যকে বিনামূল্যে ২০ টি করে হাঁস, ১ টি করে হাঁসের ঘর, হাঁসের খাবার ও হাঁসের ঔষধ বিতরণ করা হয়।

 

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ সবুজ আলমের রাস্তা সংস্কার।
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী…
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের রগ কেটেছে ছেলে,গ্রেফতার করেছে পুলিশ। ।
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে ব্যস্ত বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজী মোঃ সবুজ আলম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…