ভোরের পত্র

চট্টগ্রামে অজ্ঞাত ব্যাক্তির দায়ের কোপে প্রাণ গেলো বৃদ্ধের।

  • ১৮ আগস্ট ২০২২, ৩:৪৭ অপরাহ্ণ
  • ১৭২ বার দেখা হয়েছে

চট্টগ্রাম সংবাদ দাতাঃ-চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত ৮নং ওয়ার্ড এলাকায় এক আগন্তুকের দায়ের কোপে সুনীল (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) আনুমানিক সকাল সাড়ে ৮টার সময় উপজেলার ২নং বারশত ইউনিয়নের কালিবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। এসময় হত্যাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, সকালে সুনীল তার বাড়ীর পাশ্বে গাছের ডাল কাটা অবস্থায় আগন্তুক ব্যক্তি তার কাছে ভাত খাবে বলে জানায়। পরে তাকে ভাত দেওয়ার জন্য দা রেখে যাওয়ার সময় সে দা দিয়ে সুনিল কে পিছন থেকে কোপ দেয়। এসময় সুনীলের অধিক রক্তহরণে তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা আগন্তুক ব্যক্তি মানসিকভাবে ছিলো ভারসাম্যহীন। তবে তার কোন বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ জানান, সকাল সাড়ে আটটার সময় কালীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর তাকে হাসপাতালে পাঠানো হয়। খোঁজ নিয়ে জেনেছি আগন্তুক ব্যক্তি গত দুয়েকদিন যাবত এখানে চলাপেরা করছিলো। তবে পুলিশ আগন্তুক ব্যক্তি কে আটক করেছে।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, ভিকটিম সকালে তাদের বাড়ির উঠানে কাঠ কাটতেছিল হঠাৎ একজন লোক এসে কাঠ কাঠার দা নিয়ে তাকে খুন করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা হত্যায় ব্যবহৃত দা জব্দ ও আসামিকে গ্রেফতার করেছি। আসামির সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে যেতে চাই,মো:শেখাব উদ্দিন।।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে…
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র।
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫,…
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান পলাতক।
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান…
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ১৮ ঘণ্টা পর ফেরত।
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ…
ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শ্যামলকে নিয়ে অপপ্রচারে লিপ্ত ষড়যন্ত্রকারী চক্র।
ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার…
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে মহান মে দিবস পালিত।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে মহান…
হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।
হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।