
মুরাদ মিয়া,স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদুল আজহার উপলক্ষে তাহিরপুর উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সুনামগঞ্জ জেলা যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক,তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক,উপজেলা যুবদলের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সভাপতি বাদাঘাট ইউনিয়ন ছাত্রদল এবং আগামী দিনের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী একজন সৎ,পরিছন্ন,বিনয়ী,গণমানুষের আশ্রয় ও ভরসার জায়গা,জনপ্রিয় নেতা এস,এম মাহবুব মল্লিক।
এক শুভেচ্ছা বাণীতে এস,এম মাহবুব মল্লিক
বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।
ঈদুল আযহার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয়েছে।
এই পবিত্র ঈদুল আযহা সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য,সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি আরো বলেন,ঈদ সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব শ্রেণি-পেশার মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত, পবিত্র ঈদুল আজহার উৎসবে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক ভালোবাসা ও সুসংহত বন্ধন এবং পারস্পারিক ভ্রাতৃত্ববোধ,সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলনই হক আমাদের মুল মন্ত্র।
তাহিরপুর উপজেলায়(সর্বমহলে)প্রশংসিত
ও আলোচনার তুঙ্গে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক নতুন মুখ,এস,এম মাহবুব মল্লিক আরো বলেন,পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহারের খুশি ও আনন্দ ভাগাভাগি করে নেই। সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব,অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই।পরম করুণাময় মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি প্রতিটি মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা এবং সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক মানুষের জীবন(ঈদ মোবারক)।
পবিত্র ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ। তাই একে অপরের প্রতি সকল ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
পরিশেষে:
তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী।বিশিষ্ট সমাজ সেবক
সৎ,বিনয়ী,পরোপকারী,মানবিক ও পরিচ্ছন্ন মনের মানুষ এস,এম মাহবুব মল্লিক বলেন।আবারও আমার পক্ষ থেকে উপজেলা সর্বস্তরের জনগণকে জানাই ঈদ মোবারক। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।
মহান আল্লাহর তায়ালার নিকট এই প্রার্থনা করি।