ভোরের পত্র

টাঙ্গাইলের মধুপুরে কৃষি মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ।

  • ২৮ জুন ২০২৩, ১২:০২ অপরাহ্ণ
  • ১৩৫ বার দেখা হয়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক এমপির স্বেচ্ছাধীন তহবিল থেকে টাঙ্গাইলের মধুপুরে নগদ টাকার অনুদান বিতরণ করা হয়েছে। ২৭ জুন মঙ্গলবার দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে এ অনুদান বিতরণ করা হয়। মধুপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী ড মো.আব্দুর রাজ্জাক এমপি।
কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। দেশের রাস্তা ঘাটসহ যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি মধুপুর-ধনবাড়ি উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার কথা জানান।তিনি বলেন, আমি উপস্থিত থেকে অনুদান বিতরণ করতে পারলে ভালো লাগতো, ঢাকায় কাজ থাকার জন্য আসতে পারেননি। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মো. ইয়াকুব আলী, মেয়র আলহাজ মো.সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু প্রমুখ। এ সময় মধুপুর উপজেলায় ১১ টি ইউনিয়নে ৪১৬ জন মানুষের মাঝে ৬ লক্ষ ২৪ হাজার নগদ টাকা বিতরণ করা হয়। অনুদান বিতরণ কালে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুবিধা ভোগীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের রগ কেটেছে ছেলে,গ্রেফতার করেছে পুলিশ। ।
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে ব্যস্ত বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজী মোঃ সবুজ আলম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও ল্যারী অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও…
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক…
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ…