ভোরের পত্র

টাঙ্গাইল মধুপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ।

  • ২২ এপ্রিল ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
  • ১৩৭ বার দেখা হয়েছে

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচীর উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মো. জুবায়ের হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রকিব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজমী নূর রাত্রি, এবিএম খায়রুল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম রাজু, শহীদুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠান শেষে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিনশ’ জন ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে খরিফ-১ মৌসুমের বিনামূল্যে পাঁচ কেজি আউশ ধানের বীজ ও বিশ কেজি রাসায়নিক সার বিতরণ কার্যকম শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও ল্যারী অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও…
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক…
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ…
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন…