ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।

  • ৪ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
  • ৩৩ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে বেকারত্ব দূরীকরণ ও কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে ষাট জন কর্মঠ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকাল ১০টায় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সরোদ মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আসাদুজ্জামান শাহীন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথি বলেন, আমাদের দেশের সমাজ ব্যবস্থার কারণে অল্পবয়সে মেয়েদেরকে বিয়ে দেয়া হচ্ছে। যার ফলে নারীরা পরিবার এবং সমাজে অবহেলিত হচ্ছে।
তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নারীদেরকে সাবলম্বী করে গড়ে তুলতে হবে।
সেক্ষেত্রে শিল্পপার্ক প্রতিষ্ঠা করা খুবই জরুরি। নারীদেরকে বিভিন্ন বিষয়ের ওপর পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, পুরুষেরা হাড়ির খবর জানেনা। হাড়ির খবর রাখেন ঘরের নারীরা। ঘরের নারীরা সাবলম্বী হলে ঘরে এবং সমাজে মূল্যায়িত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার ওবাদুর রহমান, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কাদের মিয়া।

অনুষ্ঠানে কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা সাব্বির আহমেদ। সেলাই মেশিন গ্রহিতাদের পক্ষে বক্তব্য রাখেন ইয়াসমিন আকতার ও নারী উদ্যোক্তা লায়লা প্রমূখ।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

মাধবপুরে অভিনব কায়দায় পানির ফিল্টারে ১৯২ কেজি গাঁজাসহ বিজয়নগরের মাদক ব্যবসায়ী আটক।
মাধবপুরে অভিনব কায়দায় পানির ফিল্টারে ১৯২ কেজি গাঁজাসহ…
তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এস,এম মাহবুব মল্লিক।
তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এস,এম…
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে  ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান হাজী মোঃ আলী হায়দার
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন…
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী  শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও ৪০ বছর পূর্তি উদযাপন।
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প…
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও পুরস্কার বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট…
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা…
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে এমপি নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা।
ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরে এমপি নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে যেতে চাই,মো:শেখাব উদ্দিন।।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে…