ভোরের পত্র

তাহিরপুরের নিখোঁজ আশ্রব আলীর সন্ধান চায় তার পরিবার।

  • ৩ জুন ২০২৪, ৪:০৪ অপরাহ্ণ
  • ৮২ বার দেখা হয়েছে

মুরাদ মিয়া,সুনামগঞ্জ

লেবার শ্রমিক আশ্রব আলী (৩৭) নামে এক যুবক ৭দিন ধরে টাঙ্গাইল জেলার গার বাজার এলাকায় নিখোঁজ রয়েছে। তার সন্ধান এখনও না পাওয়ায় বৃদ্ধ মাসহ পরিবার ও স্বজনেরা হতাশাগ্রস্থ। সে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বাগলী এলাকার বীরেন্দ্র নগর গ্রামের মৃত, হুসেন আলী ছেলে। তার সন্ধান চাই হতাশাগ্রস্থ পরিবার।

নিখোঁজের স্বজনেরা ও তার ফুফাতো ভাই মো.আকবর হোসাইন জানান, আশ্রব আলী কাজের উদ্দেশ্যে ৫ মে বাড়ি থেকে টাঙ্গাইল জেলার দিকে রওনা দেন তিনি।

এরপর ২৩মে বিকেল ৫ টা থেকে টাঙ্গাইল গার বাজার থেকে নিখোঁজ হন আশ্রব আলী জানতে পারেন তারা। পরে তার মুঠোফোন বন্ধ থাকায়,আত্মীয়-স্বজন তাকে বহু খোঁজ খবর করেও এখনও তার সন্ধ্যান মেলেনি।এবং নিখোঁজ আশ্রব আলীর সন্ধানে টাঙ্গাইল থানায় ডিজি করার প্রস্ততি চলছে, ৩জুন সোমবার।

এ ব্যাপারে নিখোঁজ আশ্রব আলীর ফুফাতো ভাই আকবর হোসাইন বলেন,পরিবারের উপার্জনের একমাত্র ভরসা আশ্রব আলীর সন্ধান পেতে প্রশাসন ও সচেতন ব্যক্তির সহযোগীতা কামনা করেছেন, ভুক্তভোগী পরিবার।

কোন সহৃদয়বান ব্যক্তি নিখোঁজ আশ্রব আলীর কোন খোঁজ পেলে তার ফুফাতো ভাই আকবর হোসাইন এর মোবাইল (০১৭২৬-৭০০০৩১) নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে যেতে চাই,মো:শেখাব উদ্দিন।।
অর্থ আর আধিপত্য দিয়ে নয়, জনতার ভালবাসায় এগিয়ে…
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু।
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র।
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫,…
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান পলাতক।
গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান…
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ১৮ ঘণ্টা পর ফেরত।
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ…
ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শ্যামলকে নিয়ে অপপ্রচারে লিপ্ত ষড়যন্ত্রকারী চক্র।
ব্রাক্ষণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার…
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে মহান মে দিবস পালিত।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে মহান…
হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।
হবিগঞ্জে কালবৈশাখীর বজ্রপাত ও ঝড়-তুফানে ৩ জনের প্রাণহানী।