ভোরের পত্র

নওগাঁয় স্ত্রীকে হত্যার অভিযোগে ঘাতক স্বামী আটক!

  • ২১ জুলাই ২০২৩, ৯:১৭ পূর্বাহ্ণ
  • ১৩৬ বার দেখা হয়েছে

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁয় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পালিয়ে থাকা অভিযুক্ত স্বামীকে আটক করেছে র‌্যাব।

নওগাঁ জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা হতে চাঞ্চল্যকর স্ত্রীকে কুপিয়ে হত্যাকারী আসামী পাষন্ড স্বামী রেজাউল করিম (৩৮) কে বুধবার দিবাগত রাত দেরটার দিকে আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-৩। আটককৃত রেজাউল করিম নওগাঁর পত্নীতলা উপজেলার বোয়ালী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।র‌্যাব জানায়, গত ১২ জুলাই রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে রেজাউল নিজ বাড়ীতে তার স্ত্রী ফৌজিয়া বেগম (৩৮) এর সাথে সাংসারিক বিষয়কে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ঝগড়া বিবাদ শুরু করেন। ঝগড়ার মাঝে এক সময় রেজাউল ক্ষিপ্ত হয়ে এলোপাথারি ভাবে তার স্ত্রী (ভিকটিম) কে মারতে থাকে এবং এবং ভিকটিমের পেটে চাকু ঢুকিয়ে দিলে ঘটনাস্থলেই তার স্ত্রীর পেটের নাড়িভুড়ি বের হয়ে সে মাটিতে লুটিয়ে পরেন। এসময় (ভিকটিম) এর ছেলে-মেয়ে এবং বাবা দ্রুত ঘটনাস্থলে এসে রাত আনুমানিক আড়াইটার দিকে ভিকটিমকে উদ্ধার পূর্বক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই সকালে মারা যায়। এ ঘটনায় গত ১৭ জুলাই নিহতের বাবা পত্নীতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই পলাতক রেজাউলকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং মামলা হওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই তাকে পার্শ্ববর্তী উপজেলা পোরশা উপজেলার তিলনা এলাকা থেকে আটক করা হয় র‌্যাব।
আটককৃত ব্যাক্তিকে বৃহস্পতি বার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ সবুজ আলমের রাস্তা সংস্কার।
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী…
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের রগ কেটেছে ছেলে,গ্রেফতার করেছে পুলিশ। ।
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে ব্যস্ত বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজী মোঃ সবুজ আলম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…