ভোরের পত্র

নওগাঁ জেলা শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মহাতাব ও সম্পাদক আব্দুল গফুর নির্বাচিত।

  • ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৪:৩৫ অপরাহ্ণ
  • ১৪৬ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকার;-নওগাঁ জেলা শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন শেষে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন নওগাঁ সেন্টাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মহাতাফ হোসেন ও দ্বিতীয়বারের মতো বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক।নির্বাচিত হয়েছেন রাণীনগর উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর প্রাং।

জানা যায়, গতকাল শনিবার জেলার ১১টি উপজেলার নির্ধারিত কাউন্সিলরদের উপস্থিতিতে আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশে নওগাঁ সেন্ট্রাল গার্লস হাই স্কুলে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের অধীনে কাউন্সিল অধিবেশন পরিচালিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নওগাঁর ঐতিহ্যবাহী বদলগাছি উপজেলার বালুভরা হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব। কাউন্সিলে ৬৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়।
জানতে চাইলে শিক্ষক মোঃ আব্দুল গফুর প্রামাণিক বলেন, আমাকে দ্বিতীয় বার নির্বাচিত করায় আমি জেলার সকল শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। আমি আশাবাদী আগামীতে মানসম্মত শিক্ষার মান আরো প্রসারিত করতে এবং শিক্ষকদের বিভিন্ন দাবী আদায়ে নতুন গঠিত জেলা শিক্ষক সমিতি দৃঢ় ভূমিকা রাখতে সচেষ্ট থাকবো।
নওগাঁ জেলা শিক্ষক সমিতির সভাপতি মহাতাফ হোসেন বলেন, আমাকে ঐতিহ্যবাহী এ জেলা শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত করায় জেলার সর্বোস্তরের শিক্ষক কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা জানায়। সেই সাথে সকলের কাছে দোয়া চাই আমি যেন আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

 

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ সবুজ আলমের রাস্তা সংস্কার।
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী…
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের রগ কেটেছে ছেলে,গ্রেফতার করেছে পুলিশ। ।
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে ব্যস্ত বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজী মোঃ সবুজ আলম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…