ভোরের পত্র

নওগাঁ রাণীনগরে অটোরিকশা চাপায় এক শিশু নিহত!

  • ৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ণ
  • ১২৭ বার দেখা হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে অটোরিকশার (টমটম) চাপায় চার বছর বয়সীর এক শিশুকন্যা নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের সিলমাদার গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মারিয়া আক্তার (৪) রাণীনগর উপজেলার সিলমাদার গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে।স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে শিশু মারিয়া সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এসময় রাণীনগর উপজেলার আবাদপুকুর থেকে যাত্রীবাহী একটি টমটম বগুড়ার আদমদিঘীতে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা টমটমটিকে ধাক্কা দিলে টমটম নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে শিশু মারিয়ার ওপর পড়ে।স্থানীয়লোকজন দ্রুত মারিয়াকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেন । সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা জানান, ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও ল্যারী অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও…
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক…
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ…
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন…
মাধবপুরে অভিনব কায়দায় পানির ফিল্টারে ১৯২ কেজি গাঁজাসহ বিজয়নগরের মাদক ব্যবসায়ী আটক।
মাধবপুরে অভিনব কায়দায় পানির ফিল্টারে ১৯২ কেজি গাঁজাসহ…