ভোরের পত্র

বরিশালের চরমোনাই মাহফিলে গিয়ে ৩ দিনে ১৪ জনের মৃত্যু বরণ।

  • ৩ মার্চ ২০২২, ৩:২৪ অপরাহ্ণ
  • ২৫৫ বার দেখা হয়েছে

দেশ-জাতির কল্যাণ কামনায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের করা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ফাল্গুনের বার্ষিক মাহফিল। তবে তিন দিনে মাহফিলে গিয়ে হৃদরোগে ১০ জন এবং আড়িয়াল খাঁ নদে ট্রলারডুবিতে চারজনের মৃত্যু হয়েছে।

চরমোনাই মাহফিলের অস্থায়ী হাসপাতাল সূত্রে জানা যায়, চরমোনাই মাহফিলে আগত মুসল্লিদের মধ্য থেকে ১৪ মুসল্লি মারা গেছেন। এর মধ্যে গত ২২ ফেব্রুয়ারি রাতে সিরাজগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে ট্রলারে রওনা দেন ৪২ মুসল্লি। রাত ১টার দিকে বরিশালের আড়িয়াল খাঁ নদে লঞ্চের ধাক্কায় ওই ট্রলারটি ডুবে যায়। পরে চারজনের লাশ উদ্ধার করা হয়।

এ ছাড়া তিন দিনে মাহফিলে ১০ ষাটোর্ধ্ব মুসল্লি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য কেএম শরিয়তউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জানাজা শেষে হৃদরোগে মৃত মুসল্লিদের লাশ নিজ নিজ এলাকায় পাঠানো হয়।
এদিকে সোমবার সকাল সাড়ে ৮টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় এ মাহফিল।

এর আগে শুক্রবার বাদ জুমা আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের উদ্বোধন বয়ানের মাধ্যমে বরিশালের চরমোনাই মাদ্রাসা ময়দানে তিন দিনব্যাপী মাহফিল শুরু হয়েছিল

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও ল্যারী অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও…
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক…
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ…
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন…