
মেহেজাবিন রাজ দিনা:- ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: রাজু আহমেদ নির্দেশে,এস আই জুয়েল ও এ এস আই প্রদীপ, সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চান্দুরা আখাউড়া রাস্তায় মায়ের দোয়া এলপিজি ফ্লিলিং স্টেশনে পাশে যাত্রীবাহি গাড়ি তল্লাশি করে এক কেজি ভারতীয় গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি সিঙ্গারবিল ইউনিয়ন মেরাশানি গ্রামের মৃত দিদার মিয়ার ছেলে মো:সামসুল হক আটক, এব্যাপারে বিজয়নগর থানা ওসি রাজু আহমেদ বলেন, সে একজন মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে, তাকে মাদকসহ আটক করা হয়েছে, মাদকদ্রব্য আইনের মামলা রুজু করা হবে।