ভোরের পত্র

ব্রাক্ষণবাড়িয়ায় ইয়াবাসহ এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র‍্যাব।

  • ২৪ মার্চ ২০২২, ৯:২৮ অপরাহ্ণ
  • ২৭৮ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অভিযান চালিয়ে রোমান আহমেদ (২৫) নামের অপহৃত এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইয়াবাসহ আবেদ ভূঁইয়া (৩০) নামে এক অপহরণকারীকেও গ্রেফতার করা হয়।

বুধবার (২৩ মার্চ) রাতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আবেদ সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের আনু ভূঁইয়ার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে রোমান আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে থেকে শ্রমিকের কাজ করেন। গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া থেকে রোমানকে অপহরণ করা হয়। রোমানের ভাই ও মায়ের মোবাইলে ফোন করে মুক্তিপণ হিসেবে ৯০ হাজার টাকা দাবি করেন অপহরণকারী।

রোমানের পরিবারের সদস্যরা র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পকে বিষয়টি জানান এবং মুক্তিপণ চাওয়া ফোন কলের রেকর্ডও দেন। র‍্যাব তথ্য-প্রযুক্তি সহায়তায় মঙ্গলবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দপুর গ্রামে অভিযান চালিয়ে রোমানকে উদ্ধার করে। এ সময় আবেদ ভূঁইয়াকে গ্রেফতার করা হয় এবং তার ঘরে তল্লাশি চালিয়ে ৪১ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ব্যাপারে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার জন্য রোমানকে অপহরণের কথা স্বীকার করেছেন গ্রেফতার জাবেদ। তাকে বুধবার থানায় হস্তান্তর করা হয়েছে

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ সবুজ আলমের রাস্তা সংস্কার।
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী…
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের রগ কেটেছে ছেলে,গ্রেফতার করেছে পুলিশ। ।
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে ব্যস্ত বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজী মোঃ সবুজ আলম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…