ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডে মহাসড়কে যানজটে জনদুর্ভোগ।

  • ২০ মে ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ
  • ৩২২ বার দেখা হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ হতে সরাইল শাহবাজপুর পর্যন্ত দীর্ঘ ২০ প্রায়কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে করে ১৯/০৫/২০২৫ ইং তারিখ রোজ সোমবার দিবাগর রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় আশুগঞ্জ থেকে শাহবাজপুর পৌঁছাতে সক্ষম হয়েছেন, অনেক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। বিভিন্ন পয়েন্টে আটকে আছে রোগী বহনকারী এম্বুলেন্স।
ভুক্তভোগী যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে, জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় মহা সড়কে বড় একটি গর্ত হওয়ায়, এতে একাধিক গাড়ি আটকে পড়ায় যানজটের সৃষ্টি হয়েছে । পরবর্তীতে পরিস্থিতি এতটাই মারাত্মক রূপ নেয় যে, পুরো মহাসড়কে থেমে যায় যান চলাচল।
যানজটে আটকে থাকা যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই। কেউ রাস্তায় দাঁড়িয়ে আছেন, কেউ ক্লান্ত হয়ে গাড়ির বাইরে বসে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন, বিদেশগমনের যাত্রীরা, যাদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে।
পরিস্থিতির এমন অবনতির পরেও অনিশ্চয়তা ভুগছেন যানজটে আটকে পড়া যানবাহন ও যাত্রীরা। মহাসড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে বিকল্প সড়ক বা তাৎক্ষণিক কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
এমতাবস্থায় যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা।
খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমান জানান, যে পর্যন্ত বিশ্ব রোডের রাস্তার খানা খন্ধের কাজ শেষ না হবে সে পর্যন্ত এই যানজট এর সমাধান হবে না।তবে কর্তৃপক্ষ দুই একদিনের মধ্যে কাজটি করে দেওয়ার কথা বলেছে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও ল্যারী অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও…
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক…
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ…
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন…