ভোরের পত্র

ভৈরব ইউনাইটেড হাসপাতাল থেকে নার্সের লাশ উদ্ধার এমডি গ্রেফতার

  • ১২ জুলাই ২০২২, ৮:৪৫ অপরাহ্ণ
  • ২৬০ বার দেখা হয়েছে

ভৈরব সংবাদ দাতা: গতকাল সোমবার ভোরে শহরস্থ কমলপুর গ্রামের ইউনাইটেড হাসপাতাল থেকে রিমা প্রমাণিক (১৯) এর লাশ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। এই সময় হাসপতালের ২য় তালায় ২০৩নং রুমে বেড থেকে রিমার লাশ এবং তাহার হাতের লেখা পত্র উদ্ধার করা হয়। পত্রের আরাম্ভে আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয় ” ও শেষের দিকে R+S এবং স্যার আপনি আমি সত্যি ছিলাম ওপারে অপেক্ষা করব।আমার পুলিশ হওয়ার স্বপ্ন ছিল ” ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মস্তফা পিপিএম বলেন, পত্রটি রিমার হাতের লেখা কিনা যাচাই করা হবে।এ ব্যাপারে, নিহতের পিতা সেন্টু চন্দ্র প্রমানিক বাদী হয়ে হাসপাতালের এম.ডি হানিফুর রহমান সুমন এবং হাসপাতালের নার্স লিজা-কে আসামী করে ভৈরব থানায় হত্যা মামলা দায়ের করে মামলা নং -১৫, তাং ১২/০৭/২০২২ইং মঙ্গলবার ভোরে ভৈরব থানা পুলিশ এম.ডি হানিফুর রহমান সুমন-কে ভোরে নিজ বাসা থেকে আটক করেছিল। রিমা ২বছর ধরে ওই হাসপাতালে নার্স হিসাবে কর্মরত ছিল বলে তাহার পরিবারের লোকজন জানায়।নিহতের পরিবার এবং রিমার মৃত্যুর পূর্বে লেখা পত্র থেকে জানা যায়, সে পুলিশ হবার ইচ্ছা ছিলো। নিহতের মা জানায় ঈদের আগের দিন ইউনাইটেড হাসপাতালে নার্স লিজা কাজের কথা বলে বার বার ফোন করে রিমাকে হাসপাতালে নিয়ে আসে।সে ভৈরবের পার্শ্ববতী রায়পুরা থানার পিরিছকান্দি গ্রামে রিমার বাড়ি।তার পিতা মিষ্টির কারিগর, মামলার বাদী নিহতের পিতা বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রিমা পুলিশের চাকরী করবে বলে হাসপাতাল থেকে অব্যাহতি দিয়ে বাড়িতে চলে এসেছিল, চাকরী কালীন রিমা হাসপাতালের ৫ম তলায় বাসা ছিল।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ করতে চাই,কবির খান।
নেতা হতে চাইনা,গরীব দুঃখী মানুষের সেবক হয়ে কাজ…
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সদস্য সচিব,শামীমা আক্তার
সংরক্ষিত নারী আসনে এমপিপ্রার্থী ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের…
তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু।
তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক।
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ,…
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এম শহিদুল ইসলাম সরকারের।
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা…
বিজয়নগর উপজেলা বিএনপির দুঃসময়ের সংগ্রামীনেতা আলহাজ্ব আবদুল হক।
বিজয়নগর উপজেলা বিএনপির দুঃসময়ের সংগ্রামীনেতা আলহাজ্ব আবদুল হক।
ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত,এসআই মাহবুবুল আলম।
ব্রাহ্মণবাড়িয়ায় টানা ১৬তম বার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নির্বাচিত,এসআই…
ধরাছোঁয়ার বাইরে এখনো শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী।
ধরাছোঁয়ার বাইরে এখনো শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী।