ভোরের পত্র

মানুষের ভালবাসাই আমার সম্পদ-কৃষিমন্ত্রী

  • ২৭ সেপ্টেম্বর ২০২৩, ৮:৩৪ অপরাহ্ণ
  • ১২৬ বার দেখা হয়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃকৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, ২০০১ সালের নির্বাচনে আমি মধুপুর-ধনবাড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হই। তারপর থেকে গত ২৩ বছরে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। কেউ বলতে পারবে না সামান্যতম কোন অবৈধ সুবিধা আমি কারো কাছ থেকে নিয়েছি। আমার সম্পদ যা ছিল, তাই আছে। ২৩ বছরে নিজের বা সন্তানের বা পরিবারের কোন সদস্যের নামে এক শতাংশ জমিও কিনি নাই, এক ভরি সোনাও কিনি নাই। মধুপুর-ধনবাড়ির মানুষের ভালবাসাই আমার সম্পদ।

মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বানরগাছী মাঠে গোলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।
তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন ন্যায়ের পথে সততার পথে থাকবেন। আরো সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবেন।
মন্ত্রী বলেন, বিএনপি দেশে আবারও অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে; ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিচ্ছে। আমি বিএনপিকে বলতে চাই, ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার-আলবদরকে আমরা যেভাবে মোকাবেলা করেছিলাম, সেভাবেই তাদেরকে মোকাবেলা করব।
অনুষ্ঠানে গোলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. ইয়াকুব আলী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গফুর মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, মীর ফরহাদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন…
মাধবপুরে অভিনব কায়দায় পানির ফিল্টারে ১৯২ কেজি গাঁজাসহ বিজয়নগরের মাদক ব্যবসায়ী আটক।
মাধবপুরে অভিনব কায়দায় পানির ফিল্টারে ১৯২ কেজি গাঁজাসহ…
তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এস,এম মাহবুব মল্লিক।
তাহিরপুর উপজেলা বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন এস,এম…
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে  ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান হাজী মোঃ আলী হায়দার
শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন…
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী  শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও ৪০ বছর পূর্তি উদযাপন।
ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প…
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট ক্যাম্প সমাপনী ও পুরস্কার বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিন দিনব্যাপী ১১তম বার্ষিক আর্ট…
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা…