ভোরের পত্র

সুনামগঞ্জ তাহিরপুরে মাদকসহ ৪জন মাদক ব্যবসায়ী আটক।

  • ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯ অপরাহ্ণ
  • ১৫৩ বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদ দাতা:-

ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ২০৩ বোতল মদসহ চার কারবারিকে আটক করেছে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে তাহিরপুর উপজেলার সীমান্ত লাগোয়া যাদুকাটা নদী সংলগ্ন মোদেরগাঁও এলাকা থেকে বস্তাবর্তি এসব মাদক জব্দ করে পুলিশ।

জানা গেছে, বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম, এএসআই নাজিম উদ্দিন ও এএসআই বাচ্চু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

ধৃত ব্যক্তিরা হলেন- তাহিরপুর উপজেলার জালালপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে দীন ইসলাম (২৪), মোকশেদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে ইউনুস আলী (২০) একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হযরত আলী (২৬) ও লাউড়েরগড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম (১৯)। তারা দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন ভারতীয় পণ্য পাচার করে আসছিলেন বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে পুলিশ প্রশাসন। মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের অপতৎপরতারোধে পুলিশের অভিযান চলমান রয়েছে জানিয়ে ওসি বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে একটি মাদকমুক্ত তাহিরপুর উপজেলা গড়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও ল্যারী অনুষ্ঠিত।
শ্রীপুর উত্তর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও…
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
নাসিরনগরে ব্র্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক…
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
আশুগঞ্জে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধিতে মৎস্যচাষীদের প্রশিক্ষণ…
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
কসবায় কবর খোঁড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জনের মৃত্যু।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের অর্থায়নে নারীদের মাঝে সেলাই মেশিন…