ভোরের পত্র

বিজয়নগরে আড়িয়ল বাজারে দোকান পুড়ে ছাই কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • ৭ মে ২০২৫, ৩:৪৮ অপরাহ্ণ
  • ১৩৭ বার দেখা হয়েছে

আবদুল্লাহ আল হ্নদয়ঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়াল বাজারে চারটি দোকানের মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

গতকাল ৬ ই মে ২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত অনুমান ২টায় এ ঘটনা ঘটে।

ঘটনা সূত্রে জানা যায়, রাত ২টা আগুন জ্বলতে দেখে, বাজারের পাহাড়াদার, প্রত্যক্ষদর্শী সিএনজি ড্রাইভার ও স্হানীয় লোকজন এবং বিজয়নগর ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উক্ত আগুনে দুটি মুদি দোকান, একটি হার্ডওয়ারের দোকান, একটি মিষ্টির দোকানের মালামাল নিমিষেই সব পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে নাসির উদ্দিনের হার্ডওয়ারের দোকান সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

এ বিষয়ে বিজয়নগর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর ইনচার্জ, মোঃ ওয়াসি আজাদ জানান, একজন সিএনজি ড্রাইভার এর মাধ্যমে রাত ২টা ১৪মিনিটে খবর পেয়ে ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দেখলাম চারটি দোকানে আগুন জ্বলতেছে। আমাদের ২টা ইউনিট নিয়ে কাজ করি। পর্যাপ্ত পানি আশেপাশে থাকায় ও স্হানীয় লোকজনের সহায়তায় আগুন সীমারেখায় রেখে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনের উৎপত্তি প্রাথমিকভাবে ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা হার্ডওয়ার দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে হতে পারে। আহত নিহতের কোন ঘটনা ঘটেনি।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…