ভোরের পত্র

বিজয়নগর উপজেলা ইছাপুরা ইউনিয়ন যুবদল নেতা রুবেলের হাতে বড় ভাই খুনের অভিযোগ।

  • ৮ জুন ২০২৫, ৩:৫৯ অপরাহ্ণ
  • ৬৪১ বার দেখা হয়েছে

ভোরেরপত্র রিপোর্ট:-পারিবারিক কলহ ও কুরবানির মাংস কাটাকাটি নিয়ে বাকবিতণ্ডার জেরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বড় ভাই দুলাল মিয়াকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রুবেলের বিরুদ্ধে।

রোববার (৮ জুন) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত দুলাল মিয়া উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুইতারা উত্তরহাটি এলাকার মৃত ওমর আলীর ছেলে।

নিহতের স্ত্রী কাজল বেগম ও মেয়ে সাবিনা ইয়াসমিনের অভিযোগ, বাড়ির জায়গা জমি নিয়ে ছোট ভাই রুবেল ও আলমগীরের সঙ্গে দুলাল মিয়ার বিভিন্ন সময় পারিবারিক কলহ তৈরি হতো। শনিবার দুপুরে কুরবানির মাংস কাটার সময় মাংসের আকার ছোট-বড় করা নিয়ে দুলাল মিয়ার সঙ্গে তার ভাইদের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে রুবেল ও আলমগীর দুলাল মিয়াকে মারধর করে তার মুখে বিষ ঢেলে দেয়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিলে সেখানে সেখানে তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের সদস্যরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা ঘটনাটির তদন্ত চলছে। ঘটনার পর থেকে দুই ভাই রুবেল ও আলমগীর পলাতক রয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…