ভোরের পত্র

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন।

এইচ,এম,জহিরুল ইসলাম
  • ২৯ অক্টোবর ২০২৫, ৪:৩৮ অপরাহ্ণ
  • ৫১৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্ট :-ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিজয়নগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার জনাব জিয়াউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব সাধনা ত্রিপুরা। সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা। রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম ও মসুর ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হয়। অনুষ্ঠানে ৭৫০ জন উপকারভোগী কৃষক-কৃষাণীর প্রত্যেকের হাতে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি এমওপি (MOP) এবং ১০ কেজি ডিএপি (DAP) সার তুলে দেওয়া হয়।

এছাড়াও, ৫ জন উপকারভোগী কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুর বীজ, ৫ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
প্রধান অতিথি জনাব সাধনা ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের পাশে আছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের এই কর্মসূচি তারই প্রমাণ। এই প্রণোদনা ব্যবহার করে কৃষকরা যেন সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে পারেন, সেদিকে খেয়াল রাখতে হবে। আশা করি, বিজয়নগরে রবি ফসলের বাম্পার ফলন হবে।”
কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা কৃষকদের যেকোনো প্রয়োজনে কৃষি অফিসের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার জনাব জিয়াউল ইসলাম বলেন, সরকারি এই সহায়তা মাঠ পর্যায়ের ক্ষুদ্র কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কৃষকদের কৃষি অফিসের পরামর্শ মেনে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির ভূইয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ নূরে আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, অনুষ্ঠানের মধ্যমনি কৃষক-কৃষাণীগণ ও প্রমুখ।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন।
বিজয়নগরে ‘কৃষক কার্ড’ তথ্য সংগ্রহ সভা ও আধুনিক…
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগর উপজেলায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
বিজয়নগরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন কাজ শুরু, এলাকাবাসীর প্রশংসা।
চান্দুরায় এমপি নাদিয়া পাঠান পাপনের বরাদ্দে রাস্তার উন্নয়ন…
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩ কৃষককে সম্মাননা।
বিজয়নগরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন: ৩…
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
বিজয়নগর উপজেলায় পুকুরের বায়না নিয়ে বিরোধ, উভয় পক্ষের…
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।
বিজয়নগর উপজেলায় পার্টনার কংগ্রেস ও কৃষকদের নিয়ে দিনব্যাপী…