ভোরের পত্র

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার ১জন গ্রেফতার।

  • ১২ মার্চ ২০২২, ৮:৪৭ পূর্বাহ্ণ
  • ২৬৮ বার দেখা হয়েছে

রংপুর সংবাদ দাতাঃ-কুরিয়ারের মাধ্যমে চায়ের পাতার বক্স পাঠানোর আড়ালে পাঠানো হচ্ছিলো গাঁজা। তবে শেষ রক্ষা হয়নি। সৈয়দপুর থেকে এভাবে পাঠানোর সময় সাড়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর র‍্যাব।
রংপুর র‍্যাব-১৩ সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট বশির আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, একদল মাদক ব্যবসায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের চোরাচালান চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে (১০ মার্চ)) নীলফামারী জেলার সৈয়দপুরের জিকরুল হক রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সেখান থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং প্রায় ৫৭ কেজি চা পাতাসহ মাদক ব্যবসায়ী হাবিব (৩২) কে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব কর্মকর্তা আরও জানান, অভিযান পরিচালনার সময় দেখা যায় যে, মাদক ব্যবসায়ীরা কৌশলে চায়ের প্যাকেটের ভেতরে অভিনবকায়দায় গাঁজা পরিবহন করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হাবিব দীর্ঘদিন থেকে এভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিল বলে জানায়। তার সাথে আরও একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এই কাজে জড়িত রয়েছে বলে জানা গেছে। তাদেরকে গ্রেফতার অভিযান চলছে বলেও জানান এ র‍্যাব কর্মকর্তা। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

ভোরের পত্র

এ জাতীয় আরো পড়ুন :

সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল হোসাইন।
সুনামগঞ্জ-১ আসনের এমপি”কামরুলের আরোগ্য কামনায়,দোয়া চাইলেন মোঃ কামাল…
শ্রীপুর উত্তর ইউনিয়নে  চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ প্রকাশ করলেন মোঃ আবুল কালাম খাঁ
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্ৰহ…
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী মোহাম্মদ সবুজ আলমের রাস্তা সংস্কার।
তাহিরপুর ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাজী…
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের রগ কেটেছে ছেলে,গ্রেফতার করেছে পুলিশ। ।
নওগাঁর বস্তাবর গ্রামে বৃদ্ধা মায়ের সম্পত্তি জন্য পায়ের…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে ব্যস্ত বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাজী মোঃ সবুজ আলম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগে…
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন ডাঃ মোঃ শামসুদ্দিন।
শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ…
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার ঢল, শোকে স্তব্ধ ব্রাহ্মণবাড়িয়াবাসী।
সাবেক মন্ত্রী এড:হারুন আল রশিদের তৃতীয় জানাজায় জনতার…
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কসবায় ব্র্যাক ফিশারিজের উদ্যোগে মৎস্যচাষীদের কারিগরি দক্ষতা বৃদ্ধিতে…