
জাহিদ হাসান,স্টাফ রিপোর্টার
আগামীকাল(১১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজি মো.আব্দুস সামাদ মুন্সি দেশবাসীর কাছে বেগম নেত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেছেন।
আজ (১০ সেপ্টেম্বর)বুধবার তিনি পাঠানো এক বার্তায় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনায় দেশের জনগণের কাছে দোয়া চান।
উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাজি মো. আব্দুস সামাদ মুন্সি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ততকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গ্রেপ্তার করে, যা রাজনৈতিক প্রতিহিংসার একটি উদাহরণ। তিনি আরও জানান যে, এরপর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় এবং সেই দিনটি বিএনপি কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে।
তিনি বলেন, বেগম খালেদাকে এক পৃষ্ঠার কারাগারে এবং দেশের জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা অবস্থায় তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। এর পাশাপাশি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে জেলে সুচিকিৎসা না দেওয়ার জন্য দায়ী। মহান আল্লাহর কৃপায় তিনি বর্তমানে কারামুক্ত হয়েছেন।
হাজি মো. আব্দুস সামাদ মুন্সি বলেন,”আমি সাবেক (প্রধানমন্ত্রী) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করছি।
সৌজন্যেঃ
হাজী মো.আব্দুস সামাদ মুন্সি,,,
শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক।